নড়াইলে মধ্যরাতে অভিযানে ১১ গাড়ি জব্দ করেছে সেনাবাহিনী। এসময় বিভিন্ন অপরাধে ১৪টি যানবাহনকে মামলার মাধ্যমে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (৮ এপ্রিল) শহরের হাতির বাগান এলাকায় সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী।